ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন, ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: দুবাই বিমানবন্দরের সামনে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোনের আঘাতে আগুন লেগে যায়। এই ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আল জাজিরা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দুবাই সিভিল ডিফেন্সের কর্মীদের তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ফলে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ২৮শে ফেব্রুয়ারি ইরান উপসাগরীয় দেশগুলিতে হামলা শুরু করার পর থেকে সোমবারের ঘটনাটি বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক Read More