বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ভাটারার নয়ানগর এলাকায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কলেজছাত্রী (১৬)। সেইসঙ্গে ঘটনাটির ভিডিও ধারণ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ আগের এ ঘটনায় গত শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে মামলা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এর পাঁচ ঘণ্টার মধ্যেই ধর্ষণ ও ভিডিও ধারণে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না। ভাটারা থানার ওসি ইমাউল হক বলেন, স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী ভুক্তভোগী কিশোরী। সে গত ৮ মার্চ সকাল ১১টার দিকে তার প্রেমিকের (১৭) Read More