বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। আজ সোমবার (১৬ মার্চ) সরকারি অফিস-আদালতের কার্যক্রম শেষ হওয়ার মধ্য দিয়ে টানা এক সপ্তাহের ছুটিতে যাচ্ছে দেশ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে সব সরকারি প্রতিষ্ঠান। এর ফলে সচিবালয়সহ দেশের সব সরকারি অফিস-আদালতে ছুটির আমেজ শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে। এর সঙ্গে Read More