তথ্য মন্ত্রণালয়ে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১ এপ্রিল

তথ্য অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৬৮। আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২৬।চাকরির বিবরণ১. পদের নাম: ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ১৪শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ স্নাতক (সম্মান) ডিগ্রি; কম্পিউটারে এমএস ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা; পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা।বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)২. পদের নাম: ফটোগ্রাফারপদসংখ্যা: ০৭শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্যূন ৬ মাসের কোর্সের সনদ; বাংলা ও ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিকতার যোগ্যতা।বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ০৬শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ।বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)৪. পদের নাম: ড্রাইভারপদসংখ্যা: ১১শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)আরও পড়ুন: এসএসসি পাসেই ইবনে সিনায় চাকরির সুযোগ৫. পদের নাম: ক্যাটালগারপদসংখ্যা: ০১শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)৬. পদের নাম: স্টোর অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ০১শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ০৯শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)৮. পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ১৯শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)আবেদনে বয়সসীমা১ মার্চ ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা https://pid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে পারবেন।আবেদন ফিগ্রেড ১১ থেকে ১২–এর জন্য আবেদন ফি ১৫০ টাকা, সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।গ্রেড ১৩ থেকে ১৬–এর জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।গ্রেড ১৭ থেকে ২০–এর জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।**সব গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।আবেদনের সময়সীমাঅনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।অনলাইনে এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।*আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনhttps://pressinform.gov.bd/pages/notices/নিয়োগ-বিজ্ঞপ্তি-xdz3xp-69b631a337922c2646d037f5