নতুন সরকারের অধীনে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে। এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দুটি ইউনিট—পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত...