বিশ্বজুড়ে চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। সেরা সিনেমা, সেরা অভিনেতা বা অভিনেত্রী, সেরা পরিচালক- যে কোনো ক্যাটাগরিতে এই পদক হাতে পাওয়া মানে আন্তর্জাতিক সম্মান। কিন্তু অনেকেরই কৌতূহল থাকে যে এই ট্রফিটির দাম কত? ট্রফির বৃত্তান্তট্রফিটি কালো ধাতু ও সোনার প্রলেপযুক্ত ব্রোঞ্জ দিয়ে তৈরি। এর উচ্চতা ১৩.৫ ইঞ্চি, ওজন ৮.৫ পাউন্ড। নকশা করেছেন এমজিএমের শিল্প নির্দেশক সেডরিক গিবসন। একটি অস্কার ট্রফি তৈরিতে খরচ পড়ে প্রায় ৪০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪২ হাজার ৫০০ টাকা। ট্রফির দাম ১ ডলার!অথচ এই ট্রফির বিক্রয়মূল্য মাত্র ১ ডলার! অবাক করা তথ্য হলেও এটাই সত্যি। আর অস্কারের এই ট্রফির মুল্য নির্ধারণ করে দিয়েছে এর কর্তৃপক্ষ অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। তাদের নিয়ম অনুযায়ী, কেউ নিজের অস্কার বিক্রি করতে চাইলে সেটি একাডেমিকে ফিরিয়ে দিতে হবে। সেজন্য তিনি পাবেন মাত্র ১টি ডলার। এরপর অস্কার কর্তৃপক্ষের আয়োজনে নিলামে সেটি বিক্রি করা যাবে।যদিও ট্রফির নির্মাণ খরচ কম, কিন্তু নিলামে উঠলে এর দাম কয়েকগুণ বেড়ে যায়। উদাহরণস্বরূপ, ১৯৪২ সালে সেরা শিল্প নির্দেশনা ক্যাটাগরিতে পাওয়া জোসেফ সি. রাইটের অস্কার ট্রফিটি নিলামে বিক্রি হয়েছিল ৭৯,২০০ মার্কিন ডলারে। অস্কার অমূল্যঅস্কারের ট্রফিটির আর্থিক মূল্য প্রায় ১ ডলার। তবে পুরস্কার হিসেবে এর মর্যাদা এবং ইতিহাস অমূল্য। কারণ অস্কার শুধুমাত্র একটি পদক নয়, এটি চলচ্চিত্র শিল্পে সাফল্য, শ্রেষ্ঠত্ব এবং আন্তর্জাতিক সম্মানের প্রতীক। বিজেতারা ট্রফি হাতে পেলে গর্বে বুক ভরে ওঠে। তবে এটি বিক্রি বা নষ্ট করার অনুমতি নেই। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার এক বিচারকও স্পষ্টভাবে বলেছেন, বিজেতারা এটি বিক্রি বা ধ্বংস করতে পারবে না। অতএব, অস্কার ট্রফির খরচ যদিও কম, এর সত্যিকারের মূল্য হলো মর্যাদা, সম্মান এবং চলচ্চিত্র ইতিহাসে নাম লেখানো। এলআইএ