খায়রুল বাসার ও সাদনিমার রোমান্টিক-থ্রিলার নাটক 'ছায়াসঙ্গী'

খায়রুল বাসার ওরফে সুলতান একজন কন্ট্রাক্ট কিলার। তিনি যাদের মার্ডার করেন, তারা কেউই সমাজের ভালো মানুষ নন; একেকটা কিট! ঘটনাক্রমে বাসারের নেক্সট টার্গেটে পড়ে যান সাদনিমা বিনতে নোমান। যখন সুলতান মিশনে নামেন, তখন একের পর এক অন্য ঘটনা ঘটে!সোহেল রাজের পরিচালনায় এমন রোমান্টিক-থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক 'ছায়াসঙ্গী'।খায়রুল বাসার বলেন, কঠিন মানুষও ভালোবাসা পেলে অধিক মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু এই অধিক মানুষ হয়ে বেঁচে থাকা সহজ নয়। সুন্দরকে আগলে রাখা সহজ নয়। আমাদের সমাজে সুন্দরকে টেনে ধরার বা বিনষ্ট করার চর্চাটা আছে। আমার ভাবনায় গল্পের এইসব দিক বিবেচনায় 'ছায়াসঙ্গী' আমার কাছে আলাদা ছিল। এখানে আমি এক বিপ্লবী প্রেমিক। প্রেমিকার ভালোবাসায় এক নষ্ট মানুষ শুদ্ধ হওয়ার চেষ্টা। আরও পড়ুন: 'ব্যাচেলর পয়েন্ট'-এর ঈদ ধামাকা, ফিরছেন ‘আরেফিন’নির্মাতা সোহেল রাজ জানান, নাটকে অ্যাকশন দৃশ্য রয়েছে। ডামি ছাড়াই খায়রুল এসব দৃশ্যগুলো নিজে করেছেন। পরিচালক বলেন, তার (খাইরুল বাসার) ১০৩ ডিগ্রি জ্বর ছিল। তবুও তিনি সর্বোচ্চ চেষ্টা করে কাজটি করেছেন, জ্বর নিয়ে বৃষ্টি ভেজা দৃশ্য করেছেন দারুণভাবে।জ্বর নিয়ে শুটিং প্রসঙ্গে এই সময়ের ব্যস্ততম অভিনেতা খায়রুল বাসার বলেন, জ্বরকে খুব একটা অসুস্থতা বলে আমি পাত্তা দেই না। কিন্তু এই অসুস্থতা যতদিন থাকে তখন মনে হয় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত! আমি কাজে থাকলে বা ৩-২-১-০ অ্যাকশন শোনার পর কোনকিছুই খেয়াল থাকে না।মজা করে তিনি বলেন, আসলে আমি খায়রুল বাসারের অসুস্থতা থাকতে পারে সুলতান অসুস্থ ছিল না। আরও পড়ুন: ঈদে ‘লেডি গ্যাংস্টার’ হয়ে ছোট পর্দার দর্শকদের চমকে দিতে আসছেন তিশাচাঁদ রাতে 'ছায়াসঙ্গী' সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে সোমেশ্বর অলির লেখা সাজিদ সরকারের সুর-সংগীতে ‘অনেক ভালোবেসে’ নামে একটি গান রয়েছে। যেটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ও সুস্মিতা আনিস। দুদিন আগে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।এর আগে ‘নিরুদ্দেশ’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন সোহেল রাজ। ‘ছায়াসঙ্গী’ প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে একটি ভালো কাজের চেষ্টা করেছি। দর্শক কাজটি দেখুক। এর ভালো মন্দ দিক নিয়ে গঠনমূলক আলোচনা সমালোচনা করুক এইটুকুই আমার চাওয়া।