বেকহ্যামের ২৬ বছর পুরনো রেকর্ড এখন ব্রুনো ফার্নান্দেজের দখলে

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ ক্লাবটির ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েছেন। এক মৌসুমে ক্লাবের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড এখন তার দখলে। যা আগে ছিল ইউনাইটেডের কিংবদন্তি ডেভিড বেকহ্যামের নামে।চলতি মৌসুমে লিগে ব্রুনো ফার্নান্দেজ এরইমধ্যে ১৬টি অ্যাসিস্ট করেছেন। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ক্লাব কিংবদন্তি ডেভিড বেকহ্যামের পুরোনো রেকর্ড। ২৬ বছর আগে অর্থাৎ ১৯৯৯–২০০০ মৌসুমে বেকহ্যাম ১৫টি অ্যাসিস্ট করেছিলেন।২০২০ সালের জানুয়ারিতে ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ব্রুনো ফার্নান্দেজ। তার নিখুঁত পাস, ভালো দৃষ্টি এবং আক্রমণ তৈরি করার দক্ষতা দলকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে।আরও পড়ুন: ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে তার ১৬টি অ্যাসিস্ট দেখিয়ে দেয়, তিনি কতটা ধারাবাহিকভাবে সতীর্থদের গোল করার সুযোগ তৈরি করছেন। ক্লাবের ইতিহাসে এত বড় একজন খেলোয়াড়ের রেকর্ড ভাঙা ব্রুনোর জন্য বড় অর্জন।এই রেকর্ডের মাধ্যমে ব্রুনো ফার্নান্দেজ আবারও প্রমাণ করলেন, তিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম সেরা প্লেমেকার এবং দলের আক্রমণভাগের প্রধান শক্তি।