গেস্টরুম–গণরুম নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতার উদ্যোগ ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘ দেড় দশক ধরে চলা গেস্টরুম ও গণরুম নির্যাতনের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ শীর্ষক একটি স্মৃতি লিখন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সেই দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।