বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখাতে (এসবি) এবং এপিবিএন নতুন প্রধান পদায়ন করেছে সরকার।সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আখতার হোসেন চৌধুরীকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বিশেষ শাখাতে (এসবি) ও পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে সিআইডিতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে এ বদলির মাধ্যমে পুলিশের বিশেষায়িত ইউনিটে তিন জন নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. হেলাল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার (সিএমপি)ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএন এ ডিএমপির অতিরিক্ত পুলিশ (ডিআইজি) হাসান মোহাম্মদ শওকত আলীকে সিএমপি কমিশনার হিসেবে ও এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আরও পড়ুন: পুলিশের ৪ কর্মকর্তার রদবদল প্রজ্ঞাপন অনুসারে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। তারা হলেন- *সরদার নুরুল আমিন, অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তর, ঢাকাঅতিরিক্ত আইজিপি বিশেষ শাখা (এসবি)*মো. আহসান হাবীব পলাশ, (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম। মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।*মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তর, ঢাকাঅতিরিক্ত আইজিপি সিআইডি*মো. ছিবগাত উল্লাহ, অতিরিক্ত আইজিপি, সিআইডি, ঢাকাঅতিরিক্ত আইজিপি পুলিশ অধিদপ্তর, ঢাকা।*হাসিব আজিজ, পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি), সিএমপিঅতিরিক্ত আইজিপি এপিবিএন।* হাসান মো. শওকত আলী অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি পুলিশ কমিশনার (ডিআইজি) সিএমপি, চট্টগ্রাম।*মো. মনিরুজ্জামান ডিআইজি, এসবি, ঢাকা।উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম। ০২। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।জি এম আজিজুর রহমান প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) বিপিএ, সারদা, রাজশাহীডিআইজি, এসবি, ঢাকা (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি)।*মো. মোস্তাক সরকার উপপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা (বর্তমানে পুলিশ সুপার, খাগড়াছড়ি হিসাবে বদলির আদেশপ্রাপ্ত)পুলিশ সুপার, খাগড়াছড়ি হিসেবে বদলির আদেশ বাতিল।*মো. মোরতোজা আলী খান পুলিশ সুপার, সিআইডিপুলিশ সুপার খাগড়াছড়ি।*এহতেশামুল হক পুলিশ সুপার, মাদারীপুরপুলিশ সুপার সিআইডি।*মো. হাবিবুর রহমান পুলিশ সুপার, মাগুরাপুলিশ সুপার মাদারীপুর।*মোল্লা আজাদ হোসেন, উপপুলিশ কমিশনার, ডিএমপি-ঢাকাপুলিশ সুপার মাগুরা। ৩.আরেকটি প্রজ্ঞাপন অনুসারে বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে আজ থেকে ভূতাপেক্ষভাবে তার নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো:*মো. আশরাফুল রহমান ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকাঅতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পুলিশ অধিদপ্তর, ঢাকা।