রাঙ্গামাটিতে ফের যাত্রীবাহী স্পিডবোট চলাচল শুরু

জ্বালানী সংকটে একদিন বন্ধ থাকার রাঙ্গামাটিতে ফের যাত্রীবাহী স্পিডবোট চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে রাঙ্গামাটি স্পিডবোট ঘাট থেকে কয়েকটি বোট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।বোট চালকরা জানান, সকালে তারা ২০০ লিটার অকটেন পেয়েছেন। সেই জ্বালানী দিয়েই বোট চালাচ্ছেন তারা। তবে এখন পর্যন্ত জেলার যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।স্পিডবোটচালক আরিফ হোসেন বলেন, ‘আমরা আজ সকালে ২০০ লিটার অকটেন পেয়েছি। সেটা দিয়েই বোট চালাচ্ছি। এভাবে যদি তেল পাই তাহলে বোট চালাতে তেমন সমস্যা হবে না।’আরও পড়ুন: ‘জ্বালানি তেল সংকটে’ রাঙ্গামাটিতে স্পিডবোট চলাচল বন্ধঅন্যদিকে জ্বালানি তেলে রেশনিং পদ্ধতি তুলে নেয়ার পরও এখনো মাঠ পর্যায়ে এর প্রতিফলন ঘটেনি। তেল না থাকায় উপজেলার পাম্প, শহরের খুচরা তেলের দোকান এবং ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। ডিপো থেকে কয়েকদিন পরপর ফিলিং স্টেশনগুলোতে তেল আসায় সেখানে উপচেপড়া ভিড় দেখা যায়। সেখানেও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের।সরকারি বিধি নিষেধ থাকলেও পাম্পগুলো বোতলে  অকটেন দেয়ায় ভোক্তা পর্যায়ে মজুদ হওয়ার শঙ্কার কথা জানিয়েছে সাধারণ মানুষের। এ বিষয়ে প্রশাসনের নজরদারি দাবি তাদের।