প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’

নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত ঈদের সিনেমা ‘রাক্ষস’-এর গান ‘শুদ্ধতার প্রেম’। গানে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন এ জুটি।সোমবার (১৬ মার্চ) রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। মুক্তির পরপরই দর্শক সাড়া পাচ্ছে গানটি। তন্ময় পারভেজের কথায় গানটি সুর করেছেন আরাফাত মোহসিন নিধি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। প্রযোজক শেহরিন সুমির রোমান্স ও অ্যাকশন ঘরানার সিনেমা ‘রাক্ষস’। এ সিনেমার মাধ্যমেই বলিউড অভিনেতা শাতাফ ফিগার ও টালিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় ঢালিউডে পা রেখেছেন। সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ‘জিল্লু’খ্যাত টালিউড অভিনেতা  শ্যাম ভট্টাচার্যকে। আরও পড়ুন: তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা ‘রাক্ষস’ সিনেমা ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে। সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  আরও পড়ুন: যে কারণে অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’