ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্যাসীরচর খলিফাকান্দি এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।জানা গেছে, সকালে স্থানীয়রা হাইওয়ের পাশে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে ৯৯৯- এ ফোন দেন।  পরে হাইওয়ে থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।আরও পড়ুন: মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধারশিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘৯৯৯- এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’