ঢাকার মাতুয়াইল ল্যান্ডফিল্ডকে ইকোপার্ক হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।সোমবার (১৬ মার্চ) এই ল্যান্ডফিল্ড পরিদর্শন গিয়ে তিনি এ তথ্য জানান। মাতুয়াইল ল্যান্ডফিল থেকে বর্জ্যের পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকাসহ মতিঝিল পর্যন্ত। এতে শ্বাস-প্রশ্বাসের কষ্টসহ স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে ওই এলাকার বাসিন্দারা। রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের বড় অংশই জমা হয় মাতুয়াইল ল্যান্ডফিলে। কিন্তু বছরের পর বছর জমতে থাকা বর্জ্যের পাহাড় এখন পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।আরও পড়ুন: জ্বলছে ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় ময়লার ভাগাড়, বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রাল্যান্ডফিল থেকে বর্জ্য পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়ছে ডেমরা, কোনাপাড়া, যাত্রাবাড়ী, জুরাইনসহ মতিঝিল পর্যন্ত। এতে শ্বাস-প্রশ্বাসের কষ্টে ভুগছে এসব এলাকার বাসিন্দারা।ডিএসসিসি প্রশাসক জানান, ডাম্পিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণের জন্য ৬টি পোর্টেবল পাম্প কেনাসহ স্টেশনের ৪০টি পয়েন্টে জলধারা নির্মাণের কাজ শুরু করা হবে। ডাম্পিং স্টেশন থেকে বিদ্যুৎ, গ্যাস, সার উৎপাদনের বিষয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হচ্ছে বলেও জানান তিনি।