উত্তরা আজমপুরে বাসের ধাক্কায় একব্যক্তির মৃত্যু

রাজধানীর উত্তরা আজমপুরে বাস ধাক্কায় পরশ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা জামাল হোসেন জানান, আজমপুর উত্তরা পূর্ব থানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। আরও পড়ুন: বরিশালে অগ্নিদগ্ধ হয়ে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু, নেপথ্যে কী স্বজনরা জানান, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যনগর গ্রামে। বর্তমানে থাকেন আজমপুর চালাবন এলাকায়। বিজয় সরণি বোনের বাসায় এসেছিলেন পরশ মিয়া। সেখান থেকে নিজের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।