ইউজিসির চেয়ারম্যান হচ্ছেন ঢাবির প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হতে যাচ্ছেন। চেয়ারম্যান পদে তার নাম চূড়ান্ত করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে। এরইমধ্যে ‎শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। আজ সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ‎