সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিরিজে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। আজ (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়।টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল, চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে সন্ধ্যা ৬টায়। আরও পড়ুন: হেরেও গর্বিত শাহিন, তরুণদের পারফরম্যান্সে ইতিবাচক কোচ হেসনপূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। দ্বিতীয় ওয়ানডের পর ২১ এপ্রিল ঢাকা ছেড়ে চট্টগ্রামে যাবে দুদল। দ্বিতীয় টি-টোয়েন্টির পর ৩০ এপ্রিল সেখান থেকে ঢাকায় ফিরবে দুদল।