হবিগঞ্জে দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে দায়িত্বরত অবস্থায় মোশাররফ হোসেন দুলাল (৫৯) নামে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত মোশাররফ হোসেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ আব্দুন নুর। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন দুলাল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর উপজেলায় কর্মরত ছিলেন। এসময় তিনি বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোশাররফ হোসেন দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা Read More