ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেছেন, ‘আমি প্রশাসক নয়, নগরের সেবক হতে চাই। সবাই যেন মনে করে এই সিটি করপোরেশনটি তার নিজের। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’সোমবার (১৬ মাচ) সকালে সিটি করপোরেশনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে নগর ভবনের বাইরে দুটি সাইনবোর্ডে লেখা থাকবে ‘আমরা সকলেই সেবক’। এই নগরবাসীর রাজস্বের টাকা দিয়ে নগর চলে। তাই এখানে যারা কর্মরত কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের মনে করিয়ে দিয়েছি এখানে নগরবাসীর কাউকে স্যার সম্বোধন করা জরুরি না। আমরা তাদের সেবার জন্য এখানে বসেছি।’আরও পড়ুন: যশোরে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানপরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ।এরপর নিজ কার্যালয়ে বসে সাংবাদিকদের নবনিযুক্ত প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের মতো বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করবো প্রধানমন্ত্রী তারেক রহমান যে আস্থা আমার প্রতি রেখেছেন যেটি যেন আমি সর্বাত্মকভাবে সবার সহযোগিতায় পালন করতে পারি।’প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘আমি তিনটি জিনিসকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। ঈদ সামনে রেখে আজকে থেকেই প্রথম কাজ হলো যানজট নিরসন। আমার কিছু ভলান্টিয়ার ইতিমধ্যে হয়েছে, আজকে আরও কিছু ভলান্টিয়ার হবে। ভলান্টিয়ারদের চিফ হব আমি, আমার জন্য সেবক লেখা একটা জার্সি থাকবে।’আরও পড়ুন: ৫ জেলায় নতুন ডিসিতিনি আরও বলেন, ‘আমরা যারা নগরে থাকি এখানে চলাচল করার অযোগ্য হয়ে গেছে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি সব ধরণের সহযোগিতা আমাদের করবেন।’মো. রুকুনোজ্জামান বলেন, ‘নগরের দ্বিতীয় সমস্যা জলাবদ্ধতা নিয়ে কাজ শুরু করবো। জলাবদ্ধতাকে আমি চাইলেই এক রাতেই ঠিক করতে পারবো না। আমি ক্ষুদ্র ও বৃহৎ দুটি পরিকল্পনা করে প্রথমে লাঘব, তারপর কমানো যায় এবং তারপর কীভাবে সমাধান করা যায় তা নিয়ে কাজ করবো।’ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন এই প্রশাসক আরও বলেন, ‘সিটি করপোরেশনে ৬৮৭ জন কাগজ-কলমে পরিচ্ছন্নতার্মী। বাংলাদেশ প্রতিষ্ঠার পর দেশের প্রধানমন্ত্রী এই পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫ হাজার টাকা ঈদ উপহার দিয়েছেন। একটা সিটি করপোরেশনে ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী থাকলে সেটি ময়লার শহর থাকার কথা না। আমি সিটি করপোরেশনকে প্রতিটি বাসিন্দার সিটি করপোরেশনে পরিণত করতে চাই।’এর আগে সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সিটি করপোরেশনে প্রবেশ করেন। এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেনও উপস্থিত ছিলেন।