রাবি-চবি-কুয়েটেও নতুন উপাচার্য নিয়োগ

রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (কুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যাপক ড. ফোরকান এবং কুয়েটে অধ্যাপক ড. মো. মাসউদ। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ব্রিফিংয়ে তাদের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এএএইচ/এমএএইচ/