একযোগে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) একযোগে দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (১৬ মার্চ) এই নিয়োগ দেয়া হয়।নতুন উপাচার্য পাওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজধানীর তিনটি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি হলেন অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. মাসুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভিসি হলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান।আরও পড়ুন: ঢাবির নতুন ভিসি ড. ওবায়দুল ইসলামএছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক মামুন আহমেদকে।