শিশুদের জন্য এআই খেলনা ভুল আবেগ আচরণে উৎসাহ দিতে পারে

গবেষণায় তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের গাবো নামক একটি খেলনার সঙ্গে খেলার সময় পর্যবেক্ষণ করা হয়। গাবোতে ওপেনএআইয়ের ভয়েস-অ্যাকটিভেটেড চ্যাটবট ব্যবহার করা হয়েছে, যা শিশুদের সঙ্গে কথা বলতে এবং তাদের কল্পনাশক্তি বাড়াতে ডিজাইন করা হয়েছে।