ঈদযাত্রা স্বস্তির করতে তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

ঈদযাত্রা স্বস্তির করতে হাতিয়া ও ভোলাগামী তিনটা জাহাজ উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে জাহাজ তিনটি উদ্বোধন করেন তিনি।এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কড়া ব্যবস্থা নেয়ার হুশিয়ারি তার।মন্ত্রী জানান, ঈদযাত্রা ঘিরে সাতদিনের জন্য ইজারা মূল্য মওকুফ করা হয়েছে।নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের জন্য ইজারা চার্জ মৌকুফ করে দেয়া হয়েছে। এই ব্যয় আমরা বহন করব। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’আরও পড়ুন: ভাড়া বেশি নেয়ার নজির নেই, কোথাও কোথাও ২০-৫০ টাকা কম নেয়া হচ্ছে: সেতুমন্ত্রীতিনি আরও বলেন, ‘আজ যেই বিনামূল্যের সেবা (হুইল চেয়ার, ট্রলি) চালু করা হয়েছে, তা অব্যাহত থাকবে। এরজন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’এছাড়া, ঈদের মৌসুমকে কেন্দ্র করে পরিবহনে জ্বালানি তেলের সংকটের কোনো আশঙ্কা নেই বলেও সাফ জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী।