মাসসেরার দৌড়ে পাকিস্তানি ওপেনারের সঙ্গে আছেন ইংল্যান্ডের জ্যাকস

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। তবে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ওপেনার শাহিবজাদা ফারহান। ৬ ম্যাচে ৩৮৩ রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, নামের পাশে আছে দুটি সেঞ্চুরি। এমন পারফর্ম করে মাসসেরার মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার। তার সঙ্গে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস ও যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকভিক।টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে পাকিস্তানের পারফরম্যান্স ছিল একেবারেই যাচ্ছে তাই। তবে ব্যাট হাতে শাহিবজাদা ফারহান ছিলেন দারুণ ছন্দে। এক আসরে সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দেন ফারহান। ২০১৪ সালের আসরে বিরাট কোহলি ৩১৯ রান করেছিলেন।  আরও পড়ুন: সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, চূড়ান্ত সূচি প্রকাশ এবারের বিশ্বকাপে ফারহানের স্ট্রাইক রেট ছিল ১৬০.২৫ এবং গড় ৭৬.৬০। দুটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেন পাকিস্তানের এই ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরির ঘটনা এবারই প্রথম।  এদিকে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পথে দারুণ ভূমিকা ছিল উইল জ্যাকসের। ব্যাট ও বল— দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ১৭৬.৫৬ স্ট্রাইক রেটে ২২৬ রান করেছেন উইল জ্যাকস, উইকেট নিয়েছেন ৯টি।  আরও পড়ুন: হেরেও গর্বিত শাহিন, তরুণদের পারফরম্যান্সে ইতিবাচক কোচ হেসন অলরাউন্ড পারফরম্যান্সের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে চারবার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জেতা প্রথম ক্রিকেটার উইল জ্যাকস।  মাসসেরার মনোনয়ন পাওয়া আরেক ক্রিকেটার যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকভিক। পুরো আসরে তিনি উইকেট নিয়েছেন ১৩টি। ভারতের বিপক্ষে একাই নিয়েছিলেন ৪ উইকেট। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও তিনি শিকার করেছিলেন ৪ উইকেট।