খালে প্রাণ ফিরলে কৃষিতে বিপ্লব ঘটবে: মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, খালে প্রাণ ফিরলে কৃষিতে বিপ্লব ঘটবে। পরিবেশ এবং সৌন্দর্যের উন্নয়ন ঘটবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর অন্যতম বৃহৎ গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ‘খালের উন্নয়ন সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজ শীর্ষক প্রকল্পের আওতায়’ কাজটি বাস্তবায়ন হচ্ছে। নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নীমতলী রেলগেইট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন। মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম