ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেছেন, দেশটি থেকে এয়ারবাস কেনার বিষয় এখনো আলোচনাধীন রয়েছে।সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।এয়ারবাস কেনার বিষয়ে বর্তমান সরকার বিচক্ষণ সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।এসময় ঢাকার সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। আরও পড়ুন: বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিকল্প নেই: ফ্রান্সের রাষ্ট্রদূত এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই মুর্হূতে কোনো জ্বালানি সংকট নেই। তবে, জ্বালানি সহযোগিতায় বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি আলোচনা চলছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশ থেকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ফ্লাইট এবং নিরাপদ অবস্থানের ব্যবস্থা করছে।