বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান এবং এসবিপ্রধান (গ্রেড-১) মো. গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেলেন। তাদের অবসর উপলক্ষে সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ সদর দফতরে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন।সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।বিদায়ী দুই অতিরিক্ত আইজিপি তাদের বক্তব্যে জনগণের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তারা পেশাগত দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।আরও পড়ুন: র্যাব বিলুপ্তির জন্য প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক সংগঠনের চিঠিসভাপতির বক্তব্যে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তা অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তারা বাংলাদেশ পুলিশের উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তাদের সুখী, সুন্দর ও সমৃদ্ধ অবসর জীবন এবং সার্বিক সুস্থতা কামনা করেন।’এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। অপর বিদায়ী অতিথি জনাব মো. গোলাম রসুল ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।