চবির নতুন উপাচার্য অধ্যাপক আল-ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই উপাচার্যের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ড. আল-ফোরকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৯৩ সালে উদ্ভিদবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান এবং ২০০৪ সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের অন্যতম শীর্ষ বিভাগ হিসেবে পরিচিত। গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যার মধ্যে রয়েছে ফাংশনাল জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরি (এফজিপিএল) প্রতিষ্ঠা, আধুনিক গবেষণা যন্ত্রপাতি সংযোজন এবং স্বয়ংক্রিয় ক্লাইমেট-কন্ট্রোলড গ্রিনহাউস নির্মাণ।আরও পড়ুন: ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগকোভিড-১৯ মহামারির সময় তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এক লাখের বেশি নমুনা পরীক্ষায় ভূমিকা রাখেন। দীর্ঘ ৩১ বছরের একাডেমিক জীবনে তিনি ৫১টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, ৫০টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা অনুদান অর্জন করেছেন এবং বহু শিক্ষার্থী ও গবেষককে তত্ত্বাবধান করেছেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সঙ্গে সম্পৃক্ততা ও প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।আরও পড়ুন: ঢাবির নতুন ভিসি ড. ওবায়দুল ইসলামবর্তমানে ড. আল-ফোরকান চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের নামও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।