জাবি ছাত্রীর লাশ উদ্ধার: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সোমবার (১৬ মার্চ) আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।