চকরিয়ায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সহমর্মিতার ঈদ’ ও ইফতার মাহফিল। এর অংশ হিসেবে ১৩ মার্চ বিকেলে চকরিয়া সরকারি কলেজ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।