নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকাল

নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা নুরুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরে তিনি লিভার জটিলতায় ভুগছিলেন।গত বৃহস্পতিবার (১২ মার্চ) হঠাৎ অসুস্থ হলে তাকে ময়মনসিংহে নিয়ে যান স্বজনরা। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আরও পড়ুন: কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের আর নেই, জানাজা শোলাকিয়ায়স্বজনরা জানান, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শহরের বি এ ডিসি ফার্ম মসজিদে মহুমের প্রথম জানাজা হয়। পরে গ্রামের বাড়ি জন্মস্থান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রামে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে গার্ড অব অনার প্রদান করবে স্থানীয় প্রশাসন। পরে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হবে।তার মৃত্যুতে জেলার মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।আরও পড়ুন: মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুয়েল আর নেইনেত্রকোনা শহরের জয়নগর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি গ্রামের সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।