রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষক।সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমাদের কাছে এখনো প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা জানতে পেরেছি নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন উপাচার্যকে সব দায়িত্ব বুঝিয়ে দিবেন সাবেক উপাচার্য।নতুন উপাচার্য ফরিদুল ইসলা  জানান, দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। নানা মাধ্যমে শুনেছি, তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনও হাতে পাইনি।ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবে আছেন। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে নির্বাচিত হয়েছিলেন।আরও পড়ুন: চবির নতুন উপাচার্য অধ্যাপক আল-ফোরকান১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষা জীবনে তিনি ১৯৮৯ সালে মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও ১৯৯০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।এ ছাড়া ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০৬ সালে সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। এমনকি গবেষণায় কাজেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।