গাজীপুরে ৯৫ শতাংশ কারখানায় বেতন পরিশোধ, ছুটি ধাপে ধাপে

শিল্প অধ্যুষিত গাজীপুরে ছোটবড় মিলেয়ে প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। প্রতি ঈদেই বেতন, বোনাসসহ নানা কারণে জেলার বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে, এবারের চিত্র ভিন্ন। ইতোমধ্যে জেলার ৯৫ শতাংশ কারখানায় বেতন ও ৯১ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে।