বৈশাখী নিউজ ডেস্ক: নাগরিকদের সব ধরনের তথ্য ও সরকারি সেবা একটি কার্ডের মাধ্যমে নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, ভারতের আধার কার্ড ব্যবস্থার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশেও ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর বিষয়টি ভাবা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন তথ্য ও সরকারি সেবাগুলো সহজভাবে একটি প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে। তিতুমীর বলেন, Read More