ম্যানেজিং কমিটিতে থাকতে স্নাতক পাস বাধ্যতামূলক

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে দায়িত্ব পেতে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এখন থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির চেয়ারম্যান বা সদস্য হতে হলে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি Read More