বিশ্বকাপ বয়কটের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ইরান: এএফসি

বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল সিদ্ধান্ত জানায়নি ইরান। নিয়ম অনুযায়ী, তারা মেগা আসরে অংশ নেবেন বলে প্রত্যাশা এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর জনের। শেষ পর্যন্ত ইরান প্রত্যাহার করে নিলে, ফিফার গঠনতন্ত্র অনুযায়ী নতুন দল অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।নিজের এক্স হেন্ডেলে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে হুমকি দেওয়ার পর দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে চলমান ইরানের উপর আমেরিকা-ইসরাইলের অন্যায্য হামলার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বিশ্বকাপে। ট্রাম্প বলেছেন, ইরান দল বিশ্বকাপে খেলতে আসতে পারে, তবে তাদের নিজেদের ‘জীবন ও নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ থাকতে পারে।  ট্রাম্পের মন্তব্যের জবাবে এরই মধ্যে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে তেহরান। তারা জানিয়েছে, বিশ্বকাপ আন্তর্জাতিক আসর, আর এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা, কোনো ব্যক্তি বা দেশ নয়। কঠিন লড়াই আর ধারাবাহিক জয়ের মাধ্যমে নিজেদের যোগ্যতায় বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ইরান। তাই তাদের বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।  আরও পড়ুন: ভালভার্দের ব্রাজিলিয়ান পাসপোর্ট না থাকার আক্ষেপ আনচেলত্তির সম্প্রতি এক সংবাদে এসেছে ইরানের ক্রীড়ামন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে। তিনি বলেছেন, আমেরিকা-ইসরাইল ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করার পর সেখানে বিশ্বকাপ খেলা ফুটবলারদের জন্য অসম্ভব।  এমন বার্তা গণমাধ্যমে আসলেও ফিফার কাছে কোন ধরনের প্রস্তাব দেয়া হয়নি। বিষয়টি নিয়ে কথা বলেছেন এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর জন।  আরও পড়ুন: আটালান্টার বিপক্ষে খেলার জন্য একজন গোলরক্ষকও নেই, বায়ার্ন মিউনিখ কী করবে ‘তারা যেহেতু ফিফার সদস্য এবং শুরুতেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, আমরা চাই তারা খেলুক। আর ইরান শীর্ষ দলগুলোর একটি। বর্তমানে যে সমস্যাগুলো সামনে এসেছে সেগুলো সমাধান করে বিশ্বকাপে খেলতে সক্ষম হবে। বিষয়গুলো নিয়ে ফিফা ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। এএফসির পক্ষ থেকে আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। যেহেতু ফুটবল ফেডারেশন সব সিদ্ধান্ত নেয়, এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি বিশ্বকাপে অংশ না নেয়ার বিষয়ে।’  শেষ পর্যন্ত যদি ইরান বিশ্বকাপে অংশ না নেয় তাহলে কি করা হবে? তার ব্যাখ্যা নিয়েছেন এএফসির শীর্ষ কর্তা। ‘এটি একটি আবেগঘন মুহূর্ত। দীর্ঘ প্রচেষ্টার পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কোনো দল খেলতে না চাইলে তার পরিবর্তে কি সিদ্ধান্ত হবে তা ফিফার গঠনতন্ত্রে উল্লেখ আছে। সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমরা আশা করি তারা বিশ্বকাপে অংশ নেবে।’