শত্রুপক্ষকে শিক্ষা দিতে এবার আরও ভয়ংকর ড্রোন প্রকাশ্যে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে এখন পর্যন্ত শক্ত জবাব দিয়ে চলেছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ভয়ংকর হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। ইরানের স্বস্তা ‘শাহেদ’ ড্রোনের ‘স্যাচুরেশন অ্যাটাকের’ সামনে ইতোমধ্যেই অসহায়ত্ব প্রকাশ করে বসেছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। এখনও এই ড্রোন মোকাবিলার উপায় খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্ররা। এই যখন অবস্থা, ঠিক তখনই ইরান তাদের বহুল আলোচিত এই ড্রোনের নতুন একটি নকশা সামনে এনেছে। নতুন এই নকশার কারণে ড্রোনটি শনাক্ত করা এখন আগের চেয়ে আরও কঠিন হবে Read More