মুসলিম বিশ্বকে কড়া বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান এখনও অটল অবস্থানে রয়েছে। তবে মুসলিম বিশ্বের কাছ থেকে আশানুরূপ সমর্থন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। এক বার্তায় লারিজানি বলেন, ‘কিছু দেশ আরও এক ধাপ এগিয়ে গিয়ে ইরানকে নিজেদের প্রতিপক্ষ ঘোষণা করেছে। ইরান তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি, পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে লক্ষ্য করে হামলা চালানোর ফলে তারা এই পদক্ষেপ নিয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘প্রতিবেশী দেশগুলোতে যখন মার্কিন ঘাঁটি রয়েছে, তখন ইরানের কাছ থেকে ‘হাত গুটিয়ে চুপচাপ বসে থাকার’ প্রত্যাশা করা অনুচিত। আজকের সংঘাতে Read More