ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিকদের সংগঠন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সভাপতি হিসেবে মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবির রুপল নির্বাচিত হয়েছেন।সোমবার (১৬ মার্চ) ঢাকার বিটিএমসি ভবনে অবস্থিত রেইনী রুফ রেস্টুরেন্টে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে সদস্যদের অংশগ্রহণে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাহী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিজেএ'র উপদেষ্টা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। সদস্য হিসেবে ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল ও ডিআরইউর সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি এম এম বাদশাহ (বাংলা টিভির চিফ নিউজ এডিটর ও ক্র্যাবের সাধারণ সম্পাদক), সহ-সভাপতি কে জেড সোহেল (বাংলা ভিশনের প্রধান চিত্র সাংবাদিক), সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল (এশিয়ান টিভির নিউজ এডিটর), যুগ্ম সম্পাদক রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন (ঢাকা মেইলের প্রধান প্রতিবেদক), অর্থ ও দফতর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু (দৈনিক এদিনের বিশেষ প্রতিনিধি) এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু (সময় টিভির জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিডিজেএ'র সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের ডেপুটি প্ল্যানিং এডিটর তারিকুল ইসলাম মাসুম, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মিজান সবুজ, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল, ইন্ডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিব মাহমুদ শাহ এবং এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি নাজিয়া আফরিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, বিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট জিয়া হায়দার মিঠু, ট্যুরিজম কর্পোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল, আগারগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়েশা আক্তার, যুবদলের কেন্দ্রীয় সংসদের নেতা ফরিদ উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবং ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নওরিন। এছাড়া সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কায়কোবাদ মিলন, বিডিজেএ'র সাবেক সভাপতি আমিন আল রশিদ এবং নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।