কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরীকে আদালতে সোপর্দ করা হয়েছে।উদ্ধার হওয়া কিশোরীর নাম ক্রয়চিং মারমা (১৬)। সে কাপ্তাইয়ের জীবতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুরালীপাড়া সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা উচিংপ্রু মারমা ও ক্রাক্রো মারমার মেয়ে। থানা সূত্রে জানা গেছে, কাপ্তাই থানায় দায়ের হওয়া একটি মামলার (মামলা নং-০১, তারিখ- ১৩ মার্চ ২০২৬ ও এসসিসি নং-১৫৭/২৬, তারিখ- ১৪ মার্চ ২০২৬) পরিপ্রেক্ষিতে পুলিশ এই অভিযান চালায়।  আরও পড়ুন: পর্যটক বরণে প্রস্তুত পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটি, বুকিং প্রায় ৭০ শতাংশ শনিবার (১৪ মার্চ) বিকেলে কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাইমুম ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান ও এসআই সুজন শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল কাপ্তাই থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় তাদের সাথে ছিলেন পুলিশ সদস্য ওমর ফারুক ও শামছুল আলম। অভিযানে নিখোঁজ কিশোরী ক্রয়চিং মারমাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। সোমবার (১৬ মার্চ) দুপুরে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'উদ্ধার হওয়া কিশোরীকে সোমবার সকালে রাঙামাটি জেলা কারা হেফাজতে প্রেরণ করা হয়েছে।'