উত্তরায় বিপণীবিতানে হামলা-লুটপাটে ৭০০ জনের নামে মামলা

ঢাকার উত্তরায় উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে উত্তরা পশ্চিম থানায় পুলিশ বাদি হয়ে এই মামলাটি করে।