সময় ধরে যাচ্ছে ট্রেন, কমলাপুর স্টেশনে নেই অতিরিক্ত চাপ

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিবছরই ভোগান্তির করুণ দৃশ্যের অবতারণা হলেও এবার অবশ্য ব্যতিক্রম; নেই টিকিট কাটার লম্বা লাইন, ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণাদায়ক অপেক্ষায় থাকা যাত্রীর চাপও নেই। তবে প্রিয়জনের টানে ঘরমুখী মানুষের ভিড় আছে কমলাপুর স্টেশনে, যা ভোগান্তি তৈরি করছে না। সোমবার (১৬ মার্চ) দুপুরে কমলাপুর স্টেশনে গিয়ে অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, নির্দিষ্ট সময়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন; যে কারণে ঈদের আগে এখন পর্যন্ত ট্রেনযাত্রার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে না যাত্রীদের।