ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীর পাঞ্জাবির বাজার এবার জমজমাট; বেচা-বিক্র বেশ ভালো। দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি থাকলেও বিক্রেতারা এবার ক্রেতা পেয়ে বেশ স্বস্তিতে। চাঁদ-রাত পর্যন্ত এই কেনাকাটা। সোমবার ঢাকার নিউ মার্কেট হয়ে এলিফ্যান্ট রোড থেকে আজিজ সুপার মার্কেট পর্যন্ত হেঁটে দেখা যায়, পাঞ্জাবির দোকানে দোকানে ক্রেতাদের ভিড়। কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতায় ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীরা এবার সেই ঘাটতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন।