হরমুজে সামরিক উপস্থিতি নিয়ে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ইউরোপের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান নাকচ করেছেন ইউরোপের নেতারা। তিনি চেয়েছিলেন ইউরোপ যেন হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়তা করে। সোমবার (১৬ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বৈঠকে যোগ দিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল বলেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় জার্মানি কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা রাখে না। ওই বৈঠকে মূলত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল।