‘রকেট বৃষ্টি’তে ইসরাইলি বাহিনীকে গুঁড়িয়ে দেয়ার দাবি হিজবুল্লাহর

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর বড় ধরনের হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় তায়বেহ এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে তারা শক্তিশালী রকেট হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।নিজেদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই হামলা চালানো হয়। তায়বেহ এলাকায় ইসরাইলি সেনা ও সামরিক যানের একটি সমাবেশের ওপর তারা ‘একঝাঁক রকেট’ নিক্ষেপ করে। আরও পড়ুন: ট্রাম্পের যদি ‘সাহস থাকে’ তাহলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন, ইরানের হুঁশিয়ারিবিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি বাহিনীর গতিবিধি লক্ষ্য করেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় ইসরাইলি বাহিনীর পক্ষে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।উল্লেখ্য, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। হিজবুল্লাহর দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় তারা এই প্রতিরোধ অব্যাহত রাখবে।