বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়িতে চড়ে গ্রাম ঘুরে দেখার সুযোগ পেল শিশু আতিকুর রহমান। সোমবার (১৬ মার্চ) বিকেলে বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে যান স্থানীয়দের খোঁজখবর নিতে।এ সময় সেখানে উপস্থিত শিশু আতিকুর রহমান প্রতিমন্ত্রীর সামনে এসে তার গাড়িতে চড়ার ইচ্ছা প্রকাশ করে। শিশুটির সরল আবদারকে গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাকে নিজের গাড়িতে ওঠার সুযোগ করে দেন। পরে তাকে গাড়ির পাশে বসিয়ে পুরো গ্রাম ঘুরে দেখান। গ্রাম ঘোরা শেষে প্রতিমন্ত্রী আতিকুরকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ পৌর এলাকায় নিজের বাসভবনে যান। সেখানে আতিকুর কিছু সময় প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কাটায়। পরে প্রতিমন্ত্রী শিশুটির অভিভাবকের হাতে আতিকুরের জন্য ঈদ উপহার তুলে দেন। আরও পড়ুন: ঈদে সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই অঞ্চলের প্রত্যেক মানুষ আমার আপনজন। আতিকুর মধ্যেকার সম্ভাবনা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে। তার আবদার আমার কাছে নিজের ঘরের ব্যাপারটুকুর মতোই মনে হয়েছে। আতিকুরের পাশাপাশি আমিও তার সঙ্গে গাড়িতে ভ্রমণ উপভোগ করেছি।