আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।মঙ্গলবার (১৭ মার্চ)  উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কর্মসূচিমঙ্গলবার দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে ঈদ উপহার পৌঁছে দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। জামায়াত আমিরের কর্মসূচিমঙ্গলবার ১৭ মার্চ সকাল ১১টায় অসহায় দরিদ্রদের মাঝে ফুড প্যাকেট উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হবে।আরও পড়ুন: ঈদযাত্রা: বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চডিএসসিসি প্রশাসকের কর্মসূচিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হবে।নগর ভবনে সকাল ১১টায় এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।