প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ৬৩৬ - রোমানদের পরাজয়ের পর মুসলমানরা বায়তুল মোকাদ্দাস জয় করে। ১০৯৭ - খ্রিস্টানরা বায়তুল মোকাদ্দাস দখলের জন্য ক্রুসেডের যুদ্ধ শুরু করে। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৭৬৯ - বাংলার তাঁত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কাটা শুরু হয়। ১৯৪৪ - মার্কিন বিমান বাহিনী ভিয়েনায় বোমাবর্ষণ করে। ১৯৪৮ - ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রুাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। ১৯৫৫ - ভারতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্সটিটিউশন আইএসআই মার্ক চালু করে। ১১৯০ - ইংল্যান্ডের ইয়র্কে ৫ শতাধিক ইহুদিকে হত্যা করা হয়। ১৯৯২ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেন। ১৯৯৪ - এল সালভাদরে গৃহযুদ্ধের খবর সংগ্রহকালে ৪ জন ডাচ সংবাদিক নিহত হন। মিশরে ৯ জন ইসলমাপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৯৬ - পাকিস্তানের লাহোরে ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে পরাজিত করে। ২০০০ - উগান্ডায় গির্জায় অগ্নিকাণ্ডে ৫৩০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হন এবং পরবর্তীকালে আরও ৩৯৪টি মরদেহ উদ্ধার হয়। ২০০১ - চীনে বোমা বিস্ফোরণে ৪টি হোটেল বিধ্বস্ত হয়। এতে ১০৮ জন নিহত হন। ২০০৪ - কসোভোতে সার্ব ও আলবেনীয়দের জাতিগত দাঙ্গায় ২২ জন নিহত এবং ৫০০ জন আহত হন। ২০০৭ - ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন্স পার্ক ওভালে বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ ভারতকে পরাজিত করে। জন্ম ৭৬৩ - হারুনুর রশিদ, আব্বাসীয় খলিফা। ১০৭৮ - আব্দুল কাদের জিলানী, ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ত্ব ও ধর্মপ্রচারক। ১৪৭৩ - চতুর্থ জেমস, স্কটল্যান্ডের রাজা। ১৮৩৪ - গোটলিব ডেইমলার, জার্মান মোটর গাড়ির পুরোধা। ১৮৫৬ - মিখাইল ভ্রুবেল, রাশিয়ান চিত্রশিল্পী। ১৮৭৩ - মার্গারেট বন্ডফিল্ড, ইংল্যান্ডের প্রথম নারী কেবিনেট মন্ত্রী। ১৮৮১ - ওয়াল্টার রুডলফ হেস, নোবেল পুরস্কার বিজয়ী সুইস শারীরবিজ্ঞানী। ১৯১২ - মনোহর আইচ, ভারতীয় বাঙালি বডি বিল্ডার। ১৯২০ - শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি। ১৯৩৮ - রুডলফ নুরেয়েভ, রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। ১৯৪২ - সঙ্গীতশিল্পী পূরবী দত্ত, ভারতীয় বাঙালি নজরুলগীতি বিশেষজ্ঞা। ১৯৪৫ - এলিস রেজিনা, ব্রাজিলিয়ান গায়িকা। ১৯৫৫ - গ্যারি অ্যালান সিনিস, মার্কিন অভিনেতা, পরিচালক ও খাদ প্লেয়ার। ১৯৬২ - কল্পনা চাওলা, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী ও মহাকাশচারী। ১৯৭৫ - পুনীত রাজকুমার, ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক। ১৯৭৬ - আলভারো রেকোবা, সাবেক উরুগুয়ের ফুটবলার। ১৯৮২ - স্টিভেন পিএনার, দক্ষিণ আফ্রিকান ফুটবলার। ১৯৮৩ - রাউল মেইরেলেস, পর্তুগিজ ফুটবলার। ১৯৮৬ - এডিন জেকো, বসনীয় ফুটবলার। ১৯৮৯ - শিনজি কাগওয়া, জাপানি ফুটবলার। ১৯৯০ - সাইনা নেহওয়াল, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ০১৮০ - মার্কাস অরেলিয়াসের, রোমান সম্রাট। ১০৪০ - হ্যারল্ড হারেফোট, ইংরেজি রাজা। ১৭৮২ - দানিয়েল বার্নুয়ি, ডাচ সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী। ১৮৪৬ - ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ। ১৯৩৭ - অস্টিন চেম্বারলেইন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ। ১৯৫৬ - আইরিন জোলিও-কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ। ১৯৫৭ - রামোন ম্যাগসেসে, ফিলিপিনো জেনারেল, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট। ১৯৮৩ - হ্যাল্ডান কেফার হার্টলাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন শারীরবিজ্ঞানী। ১৯৯৩ - হেলেন হায়েজ, মার্কিন অভিনেত্রী। ১৯৯৬ - অনিল চট্টোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। রেনে ক্লিমেন্ট, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার। ২০০৭ - জন বাকাস, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। সর্বপ্রথম উচ্চপর্যায় প্রোগ্রামিং ভাষা ফোরট্রান, বাকাস-নর আকার ও ফাংশান-পর্যায় প্রোগ্রামিং ধারণা উদ্ভাবন করার কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন। ২০১৫ - বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেটার। ২০১৯ - কৌতুক চলচ্চিত্র অভিনেতা চিন্ময় রায়। ২০২৫ - হরিমাধব মুখোপাধ্যায়, বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক।