পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত ও নফল নামাজে রাতভর মুখর ছিল জাতীয় মসজিদ। গভীর রাতে বিশেষ দোয়ায় অংশ নিয়ে মুসল্লিরা কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহর কাছে নিজেদের অতীতের ভুল-ত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন।