নারীদের লড়াই উদ্‌যাপন করতে হবে

'নারীর সুরক্ষা ও নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম' শিরোনামে প্রথম আলো বন্ধুসভার বিশেষ আলোচনা সভায় এ কথা বলেন অতিথিরা। ৮ মার্চ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে নারী দিবস উপলক্ষে আয়োজিত 'জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্ধুসভার বন্ধুরা এতে অংশ নেন।